ইবাদাত করতে পারাও আল্লাহর বিশেষ নিয়ামত
ইবাদত করার তাওফিক (ক্ষমতা) আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত।
গুনাহের শাস্তি হিসেবে এই যথেষ্ট, তা তোমাকে ইচ্ছা সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে।
— ইমাম ইবনুল কাইয়িম (রহি.) [সূত্র : আদ-দা ওয়াদ-দাওয়া, পৃ. ৮৭]
গুনাহ মানুষের হৃদয়কে এমন দুর্বল করে দেয় যে সে ইবাদত করতে চাইলেও পারে না।
সালাফদের একটি কথা খুব প্রসিদ্ধ:
“গুনাহ করার পরে আমি তার শাস্তি দেখি আমার নামাজে, আমার স্ত্রী-সন্তানের আচরণে এবং আমার জীবনের বিভিন্ন সমস্যায়।”
#Reaz

Leave a Comment